প্রধান শিক্ষকের বাণী

প্রতিষ্ঠার পর থেকে আমিরজান হাই স্কুল শিক্ষা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি অর্জন করেছে নিজস্ব ঐতিহ্য, সুনাম ও গৌরবময় পরিচয়। আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই কর্মজীবন ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশ ও জাতির কল্যাণে অবদান রেখে যাচ্ছে । আমরা বিশ্বাস করি, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাও তাঁদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদের যোগ্য, সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে এবং দেশ, সমাজ ও মানবতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একদল দক্ষ, আন্তরিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক, সুদৃঢ় প্রশাসনিক ব্যবস্থা এবং আধুনিক শিক্ষাবান্ধব অবকাঠামো আমাদের শিক্ষার্থীদের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার পথকে আরও সুগম করছে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল শিক্ষাব্যবস্থার প্রতিও গুরুত্ব দিচ্ছি, যাতে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী ও সক্ষম হয়ে উঠতে পারে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমিরজান হাই স্কুল ভবিষ্যতেও উচ্চমানের শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আদর্শ চরিত্র গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞান হোক শক্তি, চরিত্র হোক পরিচয় এবং মানবিকতা হোক জীবনের আদর্শ। আল্লাহ আমাদের সকলের সহায় হোন এবং এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখুন।

– তারিকুল ইসলাম , প্রধান শিক্ষক, আমিরজান হাই স্কুল।